জাতীয়

জো বাইডেনের মন্তব্যে ক্ষেপেছে পাকিস্তান

জো বাইডেনের মন্তব্যে ক্ষেপেছে পাকিস্তান

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, বিশ্বের মধ্যে অন্যতম বিপজ্জনক দেশ পাকিস্তান, যাদের কাছে নিয়ন্ত্রণহীন পারমাণবিক অস্ত্র রয়েছে। বাইডেনের এমন মন্তব্যেকে ভালোভাবে নেয়নি পাকিস্তানের বর্তমান সরকার।

আজ শনিবার পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এ বিষয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জানিয়েছেন, বাইডেনের এমন মন্তব্যের কারণে সেখানে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে তলব করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিলাওয়াল বলেছেন, আন্তর্জাতিক সব ধরনের মান বজায় রেখে পারমাণবিক সম্পদ পরিচালনা করছে পাকিস্তান। এক্ষেত্রে আন্তর্জাতিক অ্যাটোমিক এনার্জি সংস্থার যে নিরাপত্তা বিধান রয়েছে তাও মানা হয়। যদি পারমাণবিক নিরাপত্তা নিয়ে কোনো প্রশ্ন থাকে, তাহলে সেগুলো আমাদের প্রতিবেশী ভারতের দিকে নির্দেশ করা উচিত। কারণ সম্প্রতি তারা ভুল করে পাকিস্তানের ভূমিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। বাইডেনের বক্তব্যে হতবাক হওয়ার কথাও জানিয়েছেন পাকিস্তানের এই পররাষ্ট্রমন্ত্রী।

লস অ্যাঞ্জেলসে গত বৃহস্পতিবার ডেমোক্রেটিক পার্টির প্রচারণা কমিটির এক সংবর্ধনা অনুষ্ঠানে বাইডেন বলেছেন, যেসব দেশ বিশ্বের জন্য সবচেয়ে বিপজ্জনক, সেসব দেশের একটি হচ্ছে পাকিস্তান। দেশটির হাতে নিয়ন্ত্রণহীন পারমাণবিক অস্ত্র রয়েছে।

সে সময় তিনি চীন ও রাশিয়ারও সমালোচনা করেছেন। চীন এবং ভ্লাদিমির পুতিনের দেশ রাশিয়ার বিষয়ে মার্কিন পররাষ্ট্রনীতি নিয়ে কথা বলার সময় পাকিস্তান সম্পর্কে এমন মন্তব্য করেন তিনি।

আরও পড়ুনঃ তুরস্কে কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত অন্তত ২৮

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র